Dhaka ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়তে চায় বিএনপি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে বিএনপি। এরইমধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে চলছে শেষ পর্যায়ের আলোচনা। ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও ৪০ থেকে ৫০টি আসন ছাড়বে দলটি। এ ছাড়া চলতি মাসেই দলের ২০০ প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এ নিয়ে ভিন্ন মত থাকলেও প্রার্থী নির্ধারণ আর কৌশল ঠিক করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে একক প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। সারা দেশে প্রতিটি আসনে ৫ স্তরের জরিপ চালিয়েছে দলটি। চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে দেশের অন্যতম বড় এই  দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যুগপৎ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল, তাদের জন্য ৪০ থেকে ৫০টি আসন রেখে বাকিগুলো আমাদের বিএনপির প্রার্থীদের জন্য সবুজ সংকেত দেয়া হবে।

তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে অন্তত ২০০ আসনে প্রার্থীদের ব্যক্তিগতভাবে জানানো হবে। পরবর্তী সিডিউল ঘোষণার পর অফিসিয়ালি জানানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গী ছিলো তাদের কাছ থেকে আমরা তালিকা নিচ্ছি। আমরা দেখছি কোথায় কোন যায়গায় দিলে প্রার্থীদের সমস্যা হবে বা জয়লাভ করে আসবে। সেই বিষয়গুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছ থেকে জেনে নিচ্ছেন।

তিনি বলেন, ১৮ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কেউ দল ছেড়ে যায়নি। তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে নমিনেশন দিতে হবে।

বিএনপি নেতারা মনে করছেন, যে যাই বলুক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন হবে, এতে করে গণতন্ত্রের নতুন যাত্রাপথের দ্বার উন্মোচন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়তে চায় বিএনপি

Update Time : ০৪:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫