Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন আহমদ : জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি। গতকাল সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন, এ দেশের যুবসমাজকে একত্র, ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে হবে। জাতির বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকে আমাদের যুবদলের যাত্রা শুরু। আজকে ৪৭ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি, জাতীয় জীবনে, যুবকদের জন্য কর্মসংস্থানে, যুববিষয়ক মন্ত্রণালয়ের সূচনার মাধ্যমে এবং এই যুবকদের নিয়ে, তারণ্যের ভাবনা নিয়ে আমরা বর্তমানে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি। সালাহউদ্দিন আহমদ বলেন, সারা বাংলাদেশে আমরা তরুণদের, যুবকদের রাজনৈতিক ভাবনা আহরণ করার জন্য সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি। তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ ও আত্মস্থ করে সামনের দিনে জাতির বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সে ল্েয আমরা কর্মসূচি গ্রহণ করছি। তিনি আশা প্রকাশ করে বলেন, এ দেশ একটি তারুণ্যনির্ভর দেশ হবে। যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে। যুবকদের চিন্তা-চেতনা, মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। এ স্বপ্ন জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। সুতরাং তরুণ-যুবকদেরকে, তাদের রাজনৈতিক ভাবনা ও চিন্তা-চেতনাকে আত্মস্থ করেই এ জাতি এগিয়ে যাবো। আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একটাই মেসেজ দিতে চাই যেন আমাদের দলের মধ্যে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে এবং অন্যান্য দল, যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং আমরা অন্য একটা বৃহৎ জোটের যে চিন্তা ভাবনা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এ নির্বাচন করতে পারি। এ সময় তিনি বলেন, জাতির ও আমাদের এ ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সেই মেসেজটাই আমরা দিতে চাই। আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন সামনে রেখে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলছি, আমাদের মূল বক্তব্য হচ্ছে জোটের শরিকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বিভেদের কথা না বলে। তিনি বলেন, নির্বাচিত হলে তারুণ্যনির্ভর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার। এ সময় তিনি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহŸান জানান। এই বিএনপি নেতা আরও বলেন, আশা করি বাংলাদেশ একটি তারুণ্যনির্ভর ও মেধানির্ভর দেশ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সালাহউদ্দিন আহমদ : জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়

Update Time : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫