Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩৪ Time View

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষক দলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সুমন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ফেরিঘাট থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে মাথায় সেলাই ও ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত সাকিবুল ইসলাম সুমনের দাবি, তিনি ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে ফেরিঘাট থেকে বন্দর বাজারে যাচ্ছিলেন। এ সময় চাখার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং পৌর যুবদল নেতা আব্দুর রহিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ব্যাংকে জমা দেওয়ার টাকা ছিনিয়ে নেয় বলেও তিনি অভিযোগ করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন।

এদিকে, আহত সুমনের স্ত্রী অভিযোগ করে বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি নিয়ে বানারীপাড়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষক দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

Update Time : ০৪:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬