Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেলো: ডা. তাহের

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সব ঠিক। আমরাও রাজি, বিএনপিও রাজি। হঠাৎ বিএনপি উল্টে গেলো। সেখানে নাকি একটি পৃষ্ঠা যোগ করা হয়েছে। এসব হলো ধোঁয়াশা সৃষ্টি করা। কারণ এতটুকু সময় থেকে সব ঠিকঠাক করে এখন বিতর্ক করে বিএনপি নতুন সংশয় সৃষ্টি করছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার সদর দণি উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপিকে উদ্দেশ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন আরপিও মানে না। সংস্কারের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, তারা তাও মানে না। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন সংস্কারে গণভোটের কথা উল্লেখ করেছি, তারা তখন মেনে নিয়েছিল। আমরা চেয়েছি, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারণ করা হোক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি। এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসঙ্গে করে ফেলেছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির কী লাভ আছে তা আমার জানা নেই। যদি নির্বাচন না হয় যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করা সুযোগ পাবে। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দণি জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভ‚ঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেলো: ডা. তাহের

Update Time : ১২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫