নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একজন ইসলামি দলের বক্তা গতকাল (গত বৃহস্পতিবার ) যে বক্তব্য রেখেছেন, জনগণ এই বক্তব্যটা পছন্দ করেননি। একটা দলের নায়েবে আমির, দায়িত্বশীল লোক, কীভাবে বলেন ‘নো হাংকিপাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হলো! তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলেন, সাধারণ মানুষের উপহাস ও অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না। রাজনীতি অভিজ্ঞতার ব্যাপার। মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন, উনি একসময় ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তার, সেইভাবেই কথা বলবেন, কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না, এখন পর্যন্ত পাইনি। গতকাল শুক্রবার দুপুরে ল²ীপুর জেলা শ্রমিকদলের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ আয়োজন করা হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনে প-বিপ তো থাকতেই হবে। সেটা রাজনৈতিক দলের আদর্শভিত্তিকই থাকে। যার যার আদর্শকে ধারণ করে যদি কথা বলি, কোনো আদর্শের মধ্যে ‘নো হাংকিপাংকি’ থাকতে পারে এটা আমি মনে করি না। যে ভাষায় আমরা চলি, সেই ভাষা আমরা তুলে ধরি, সেই ভাষায় আমরা কথা বলি। তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে যাই, ঘরে ঘরে গিয়েছি, যাচ্ছি। বিএনপি সাধারণ মানুষের দল, গণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল, সহজ স্বাভাবিক রাজনীতি, কঠিন কিছু না। আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্ররাজনীতি করেছি। আমরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি। রাজনীতি শিখিয়েছি, রাজনীতি শিখেছি। রাজনীতি গ্রামের মানুষের সঙ্গে কীভাবে করতে হয় কম-বেশি আমাদের জানা আছে। কিন্তু গতকাল (গত বৃহস্পতিবার ) জামায়াতে ইসলামীর এই ভয়েস আমাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি। তিনি বলেন, ঘরে ঘরে মা বোনদেরকে, প্রত্যেক পরিবারে আপনারা যাবেন সালাম দিবেন। বেগম খালেদা জিয়ার সালাম দিবেন, তারেক রহমানের সালাম দিবেন, ধানের শীষের সালাম দিবেন, আমার সালাম দিবেন। আমরা যারা বিএনপি করি, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে। জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহŸায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভুঁইয়া, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমুখ।
News Title :
News Title :
একটা দলের নায়েবে আমির ‘নো হাংকিপাংকি’ কীভাবে বলেন : এ্যানি
-
Reporter Name - Update Time : ১২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- ৯৬ Time View
Tag :
জনপ্রিয়













